দেশের স্বাধীনতা আন্দোলনে পাট উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, বাংলাদেশ সোনালি আঁশের দেশ হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে পাটের জন্য। অত্যন্ত উন্নতমানের সেই পাট থেকে বৈদেশিক মুদ্রার সিংহভাগ আয়ের সম্ভাবনা রয়েছে বলে বিশ্বাস করি।
গতকাল সোমবার জাতীয় পাট দিবস-২০২৩ ও পাট খাতে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়াতে অবদানের জন্য ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে।
