কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-১৫। গত রবিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। গতকাল সোমবার সকালে তাদের কক্সবাজার কারাগারে পাঠানো হয়।
আটক হওয়া রোহিঙ্গারা হলেন বশির আহমদ, সাব্বির হোসেন, আবুল মনসুর, নজু মিয়া, মো. আয়াছ, নূর মোহাম্মদ, সলিম উল্লাহ, আবু তাহের, সোনা আলী, মো. সায়দ, আলী হোসেন, রশিদ আহম্মদ, সাইদুর রহমান, সৈয়দ হোসেন, আমীর হোসেন, রশিদ উল্লাহ, আমান উল্লাহ, আব্দুর রহমান, আব্দুল হামিদ ও মো. সেলিম। তারা সবাই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
