দুর্নীতিবাজ, মাদক কারবারি ও অর্থ পাচারকারীদের মধ্যে দেশপ্রেমের লেশ নেই। তাই তাদের পাশে না দাঁড়াতে সবাইকে আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গতকাল সোমবার ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে শুভ বিজয়া, শুভ বুদ্ধপূর্ণিমা, শুভ বড়দিন পুনর্মিলনী-২০২৩ উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অ্যাডভোকেট জিল্লুর রহমান মিলনায়তনে এ আলোচনা সভা হয়।
প্রধান বিচারপতি বলেন, ‘আমরা কেউ দুর্নীতিবাজ, মাদক কারবারি, মানি লন্ডারদের পাশে দাঁড়াব না। এদের ঘৃণা করব।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকার জেলা ও দায়রা জজ এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়া, মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান প্রমুখ।
