বিআইডাব্লিউটিএ’র চেয়ারম্যান পদে কমডোর আরিফ আহমেদ মোস্তফার যোগদান

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০৫:০১ পিএম

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান পদে কমডোর আরিফ আহমেদ মোস্তফা যোগদান করেছেন। সোমবার (৬ মার্চ) তিনি যোগদান করেন। তিনি কমডোর (বর্তমানে রিয়ার অ্যাডমিরাল) গোলাম সাদেক এর স্থলাভিষিক্ত হন।

১৯৯২ সনে নৌবাহিনীতে কমিশন প্রাপ্তির পর দীর্ঘ ৩০ বৎসর কাল বর্ণাঢ্য কর্মজীবনে কমডোর আরিফ বিভিন্ন কমান্ড, প্রশিক্ষণ এবং স্টাফ অফিসার হিসেবে কর্মরত থেকে অভিজ্ঞতা অর্জন করেন। এ ছাড়া বর্তমান পদবিতে তিনি সশস্ত্র বাহিনী বিভাগে মহাপরিচালক, সামরিক ও বেসামরিক সংযোগ পরিদপ্তর ও নৌ-সদরে ড্রাফটিং অথোরিটি হিসেবে কর্মরত ছিলেন।

নবনিযুক্ত চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা সর্বশেষ বাংলাদেশ নৌবাহিনীর সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ, মিরপুর সেনা নিবাসে ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) হতে মিলিটারি স্টাডিজের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন পুত্র সন্তানের জনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত