সস্ত্রীক উমরাহ পালন করেছেন পুলিশের আইজিপি

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ০২:৪৯ পিএম

সস্ত্রীক উমরাহ পালন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এসময় তিনি মক্কায় পবিত্র কাবাঘর তাওয়াফ, সাফা মারওয়া সাঈ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসতঘর জিয়ারত করেন ।

পবিত্র ওমরাহ পালন শেষে তিনি বাংলাদেশের শান্তি, সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এসময় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী, কন্যাসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি সৌদি আরবস্থ বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও চ্যানেল আইয়ের সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিনসহ অন্যরা।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আগামী ৯ মার্চ মদিনায় মসজিদে নববী জিয়ারত করার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত