বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০২:০৯ এএম

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান পদে কমোডর আরিফ আহমেদ মোস্তফা গত সোমবার যোগদান করেছেন। তিনি কমোডর (বর্তমানে রিয়ার অ্যাডমিরাল) গোলাম সাদেকের স্থলাভিষিক্ত হলেন। ১৯৯২ সালে নৌবাহিনীতে কমিশন প্রাপ্তির পর ৩০ বছরের কর্মজীবনে কমোডর আরিফ বিভিন্ন কমান্ড, প্রশিক্ষণ এবং স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমান পদবিতে তিনি সশস্ত্র বাহিনী বিভাগে মহাপরিচালক, সামরিক ও বেসামরিক সংযোগ পরিদপ্তর ও নৌ সদরে ড্রাফটিং অথরিটি হিসেবে কর্মরত ছিলেন। নবনিযুক্ত চেয়ারম্যান কমোডর আরিফ সর্বশেষ নৌবাহিনীর সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ, মিরপুর সেনানিবাসে ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত