শেকৃবি সাংবাদিক সমিতির নতুন কমিটি

আপডেট : ১১ মার্চ ২০২৩, ০৮:৪৪ পিএম

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান খান ও সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ওলী আহম্মেদ।

শুক্রবার (০৯ মার্চ) সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ফল প্রকাশ করেন সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও দৈনিক ইত্তেফাকের রিপোর্টার নিজামুল হক, প্রতিষ্ঠকালীন সদস্য মো. জসিম উদ্দিন এবং আবু তালহা সজিব।

কমিটিতে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আজকের পত্রিকার আরাফাত রহমান অভি ও দৈনিক আমাদের সময়ের আকাশ বাসফো, যুগ্ম সাধারণ সম্পাদক দেশ রূপান্তরের এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক খোলা কাগজের ছিয়াদ খান, কোষাধ্যক্ষ মানবকণ্ঠের শাহীন আলম, দপ্তর সম্পাদক ইত্তেফাকের আবু হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রতিদিনের সংবাদের মো. আব্দুল্লাহ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নয়া শতাব্দির ফরহাদ আলম, যোগাযোগ ও কর্মশালা সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের সিরাজুদ্দৌলা আরাফাত, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাংলাদেশ পোস্টের শেখ শোয়াইবুর রহমান।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য কালের কণ্ঠের শাহাদত হোসেন, দ্য নিউ নেশনের আব্দুল্লাহ আল জুবায়ের, দ্য বাংলাদেশ টুডের কায়েস ইবনে জোবায়ের এবং দৈনিক সমকালের কামরুল ইসলাম সজল।

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শেকৃবিসাস'র প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, শেকৃবি ট্রেজারার ও শেকৃবি শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, শেকৃবিসাস'র উপদেষ্টা প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন এবং প্রক্টর প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত