রাবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা

বাসে করে আহতদের পাঠানো হচ্ছে হাসপাতালে

আপডেট : ১১ মার্চ ২০২৩, ০৯:৫৪ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয় বিনোদপুর এলাকাবাসীদের মধ্যে সংঘর্ষে প্রায় দুই শ শিক্ষার্থী আহত হয়েছেন। অ্যাম্বুলেন্স সংকটের কারণে বাসে করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের পাঠানো হচ্ছে। এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে বিনোদপুর গেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, শনিবার বিকেলে বিনোদপুর বাস কাউন্টারে টিকেট কাটা নিয়ে টিকেট কাউন্টার মালিকদের সাথে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ঝামেলা হয়। এ বিষয়ে কথা বলার জন্য সন্ধ্যা ৬টার দিকে সেখানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া উপস্থিত হলে স্থানীয়রা তার ওপর চড়াও হন। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ইট দিয়ে হামলা করে স্থানীয়রা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যা প্রয়োজন করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত