মালানকে ফেরালেন তাসকিন

আপডেট : ১২ মার্চ ২০২৩, ০৩:৩২ পিএম

ইনিংসের শুরুটা করেছিলেন তাসকিন আহমেদ। তার ওভার থেকে এসেছিল ১০ রান। তবে দ্বিতীয় ওভারে ফিরেই এনে দিলেন উইকেট। অফ স্টাম্পের বাইরের বলে স্ল্যাশ করতে গিয়েছিলেন। কিন্তু থার্ডম্যানে ক্যাচ তুলেছেন হাসান মাহমুদ তা লুফে নিতে ভুল করেননি।

ইংল্যান্ড প্রথম উইকেট হারিয়েছে ১৬ রানেই। মালান ফিরেছেন মাত্র ৫ রান করেই। ৮ বল খুইয়ে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছিল একটি চার।

ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন ধরে রাখতে তিনে পাঠানো হয়েছে মঈন আলীকে। ফিল সল্টকে সঙ্গে নিয়ে লড়াই করে চলেছেন তিনি। ৫ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩৭ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত