প্রতিটি ভাষায় বাগধারা থাকে, যেগুলো সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। এ কারণে ওই বাগধারায় ব্যবহৃত সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব হয় না। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও কার্যকর ব্যবহারের জন্যও এ ভাষার বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। এ ভাষার অসংখ্য বাগধারার মধ্য থেকে সর্বাধিক ব্যবহৃত কিছু বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব।
A bite at the cherry
কোনো কাজ করার সুযোগ, কোনো কাজ করার দ্বিতীয় পদক্ষেপ
Examples
a. Jason heard about a new investment opportunity that has the potential to be very profitable. He definitely wants a bite at the cherry.
জেসন নতুন একটি বিনিয়োগের সুযোগের কথা শুনেছে যেটা লাভজনক হওয়ার সম্ভাবনা আছে। সে নিশ্চিতভাবেই সুযোগটি কাজে লাগাতে চায়।
b. Since a large percentage of her students failed the calculus exam, the teacher decided to give them a second bite at the cherry by allowing them to take the test again.
ছাত্রছাত্রীদের একটা বড় অংশ ক্যালকুলাস পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষক দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার মাধ্যমে তাদের দ্বিতীয় আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন।
c. Once Sarah heard how much money Mel was making at his new software company, she wanted a bite at the cherry and asked to be his business partner.
মেল তার নতুন সফটওয়্যার কোম্পানি কী পরিমাণ অর্থ আয় করছে তা জানার পর সারাহ তার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ চাইল এবং তার (মেলের) ব্যবসায়িক অংশীদার হওয়ার ইচ্ছা প্রকাশ করল।
d. They all wanted a bite of the cherry.
তারা সবাই কাজের সুযোগ চেয়েছিল।
Plum job
সহজ কাজ অথচ উপার্জনের প্রভূত সুযোগ আছে, লোভনীয় চাকরি বা কাজ
Examples
a. I got a plum job managing a toy store, so I get to sit around playing with toys all day.
আমি খেলনার দোকানে একটি লোভনীয় কাজ পেয়েছি, তাই আমি খেলনা নিয়ে বসে খেলে সারা দিন কাটাতে পারি।
b. Since Sarah got that plum job with the bank, she has been driving a sports car and is buying a second home!
সারাহ ব্যাংকের ওই লোভনীয় চাকরি পাওয়ার পরে সে স্পোর্টস কার চালাচ্ছে এবং দ্বিতীয় আরেকটি বাড়ি কিনছে।
c. My body just can’t do all this manual labor anymore, so I’ve set my sights on one of those plum jobs in the office.
আমার শরীর একদমই শারীরিক পরিশ্রমের কাজ করতে পারে না, তাই আমি অফিসের লোভনীয় চাকরিগুলোতেই দৃষ্টি নিবদ্ধ করেছি।
d. He was hoping to secure his son a plum job in a government department.
সে তার ছেলের জন্য সরকারের কোনো বিভাগে একটি লোভনীয় চাকরির আশা করছিল।
