মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং মডার্ন গ্রুপের মধ্যে সম্প্রতি এমটিবির আখতারূজ্জামান টাওয়ার, আগ্রাবাদ, চট্টগ্রামে ক্যাশ ম্যানেজমেন্ট সেবাবিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমানের উপস্থিতিতে এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মো. খালিদ মাহমুদ খান এবং মডার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আবু সুফিয়ান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
×
