র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড (আরইএল) যা ‘সনি-র্যাংগস’ নামে বহুল পরিচিত, গতকাল সোমবার বাংলা মোটরে অবস্থিত সনি-র্যাংগস সোনারতরী শোরুম-এ ‘ঈদ উৎসব অফার’ আয়োজন করেছে। র্যাংগস ইলেকট্রনিকসের ভাইস চেয়ারপারসন সাচিমি হোসেন, ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাছ হোসেনসহ র্যাংগস ইলেকট্রনিকসের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ নতুন ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা সনি টিভিতে ১ লাখ টাকা পর্যন্ত ছাড়, এলজি টিভি এবং রেফ্রিজারেটরে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং র্যাংগস টিভিতে চার বছরের এক্সটেন্ডেড প্যানেল ওয়ারেন্টি উপভোগ করবেন।
×
