মেঘনা গ্রুপে যোগদান করেছেন সৈয়দ আলমগীর

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১২:৫৪ এএম

দেশের অন্যতম বৃহত্তম শিল্প গ্রুপ মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) এফএমসিজি বিভাগের সিইও হিসেবে যোগদান করেছেন সৈয়দ আলমগীর। জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিপণন ক্ষেত্রে তার অবদান এবং সাফল্যের জন্য তিনি একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। এ অঞ্চলে তিনিই একমাত্র ব্যক্তি যার বিপণনের সাফল্যের গল্প মার্কেটিংয়ের জনক ড. ফিলিপ কোটলারের প্রিন্সিপালস অব মার্কেটিং বইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ পাঠ্যবই বিশ্বব্যাপী শ্রেণিকক্ষে মার্কেটিং শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত হয়।

২০১৯ সালে চ্যানেল আই এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আলমগীরকে মার্কেটিং সুপার স্টার খেতাব প্রদান করে, যা বাংলাদেশের মার্কেটিং সেক্টরে সর্বোচ্চ সম্মাননা। এ ছাড়াও তিনি দেশ-বিদেশের আরও অনেক পুরস্কার লাভ করেন। সৈয়দ আলমগীর ইউনিসেফের প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি বোর্ডের একজন সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন এবং ইউনিভার্সিটি অব নিউক্যাসেল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্যের ফার্মাসিউটিক্যালস কোম্পানি মে অ্যান্ড বেকার লিমিটেডের সঙ্গে তার কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯২ সালে যমুনা গ্রুপে গ্রুপ মার্কেটিং ডিরেক্টর হিসেবে যোগদান করেন এবং এসিআই লিমিটেডে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে যোগদানের আগে ১৯৯৮ সাল পর্যন্ত কাজ করেন এবং পরে তিনি ব্যবস্থাপনা পরিচালক পদে উন্নীত হন। সৈয়দ আলমগীর এসিআই কনজিউমার ব্র্যান্ডস, এসিআই সল্ট লিমিটেড, এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড এবং এসিআই ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। সর্বশেষ তিনি আকিজ ভেঞ্চারসের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সফল এবং কিংবদন্তি বিপণন ব্যক্তিত্ব সৈয়দ আলমগীর এখন থেকে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে কাজ করবেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত