ইংলিশদের ১৫৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ০৪:৪৮ পিএম

লিটন দাস ও রনি তালুকদারের ব্যাটে ইতিবাচক শুরু করেছিল বাংলাদেশ। পরে নাজমুল হোসেন শান্তর সঙ্গে বড় সংগ্রহের দিকে এগোচ্ছিলেন। ১৫ ওভার শেষেও তাদের রান ছিল ১৩১। তবে শেষ পর্যন্ত টাইগারদের থামতে হয়েছে ১৫৮ রানে। হোয়াইটওয়াশ এড়াতে ইংলিশদের লক্ষ্য ১৫৯ রান।

শেষ ৫ ওভারে এসেছে টাইগাররা সংগ্রহ করেছে মাত্র ২৭ রান। এ সময়ে বাংলাদেশ মারতে পেরেছে মাত্র একটি বাউন্ডারি। জর্ডানকে ফ্লিক করে মেরেছিলেন নাজমুল। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে প্রায় একইরকম অবস্থা ছিল ইংল্যান্ডেরও।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার টস হেরেছিল বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু এনে দিয়েছিলেন লিটন দাস ও রনি তালুকদার।

লিটন পেয়েছেন ফিফটির দেখা, ইংল্যান্ডের পিচ্ছিল ফিল্ডিংয়ের সৌজন্যে বড়ও করেন ইনিংস। দারুণ ফর্মে থাকা নাজমুলও শুরুটা করেছিলেন ঝোড়ো। তবে বাংলাদেশ স্কোরটা সেভাবে বড় করতে পারল না। প্রথম ২১ বলে ৩২ রান করা নাজমুল শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৬ বলে ৪৭ রানে। সাকিব ৬ বল খেলে ৪ রানের বেশি করতে পারেননি। তাদের ব্যাটে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে বাংলাদেশ।

পাওয়ারপ্লেতে ২ ওভার করা রশিদ ৪ ওভারে দিয়েছেন মাত্র ২৩ রান। উইকেটের দেখা পেয়েছেন একটি। অন্য উইকেটের দেখা পেয়েছেন জর্ডান। ৩ ওভারে তিনি দিয়েছেন ২১ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত