পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ফাইন্যান্স (বিডি ফাইন্যান্স) কোম্পানি ২০২২ সাল সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ বছরে বিডি ফাইন্যান্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা, যা আগের বছরে ছিল ১ টাকা ৩৬ পয়সা। ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৪১ পয়সা। আগামী ৩০ এপ্রিল বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ এপ্রিল।
×
