সাকিবের প্রতি আরাভ খানের কৃতজ্ঞতা

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৪:৪৮ পিএম

'অনেক প্রতিকূলতা'র মধ্যেও সাকিব আল হাসান স্বর্ণের দোকান উদ্বোধনে যাওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আরাভ খান তার ফেসবুকে লাইভে এসে এ কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও সাকিব আল হাসান ভাই আমার স্বর্ণের দোকান উদ্বোধন করেছেন। এ জন্য আমি সাকিব আল হাসান ভাইয়ের কাছে কৃতজ্ঞ।

এ ছাড়াও তিনি ফেসবুকে সাকিব আল হাসানের সঙ্গে নিজের বাসায় বসা একটি ছবি পোস্ট দিয়ে লেখেন, এত নিউজের পরেও সাকিব আল হাসান আপনি আমার বাসায় এসেছেন। আপনি আসলেই খুব মহান, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক সেই দোয়া করি।

এর আগে, গতকাল বুধবার সন্ধ্যায় দুবাইয়ের হিন্দ প্লাজায় আরাভ জুয়েলারি নামে স্বর্ণের দোকানটি উদ্বোধন করা হয়। দোকানটির মালিক কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের আশুতিয়া গ্রামের আরাভ খান বলে জানা গেছে। তবে তার প্রকৃত নাম সোহাগ মোল্লা বলে জানান এলাকাবাসী।

ঢাকায় পুলিশ হত্যাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের দায়ে ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে প্রায় ডজনখানেক মামলা হয়। এর পর পুলিশের হাত থেকে বাঁচতে 'আরাভ খান' ভারত হয়ে চলে যান দুবাইয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত