আমাদের লক্ষ্য শিক্ষার মান বৃদ্ধি করা : শিক্ষামন্ত্রী

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ০২:২৬ এএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘চাইলেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করার মতো এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রথমেই জাতীয়করণ করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান যাচাই করতে হবে, সেখানে জাতীয়করণ হওয়ার পর শিক্ষার মান কি কমেছে? না বেড়েছে? আমাদের মূল লক্ষ্যই হচ্ছে শিক্ষার মান বৃদ্ধি করা। দ্বিতীয়ত. সারা দেশের এত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করার সক্ষমতা সরকারের থাকতে হবে।’ 

গতকাল বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ে ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত