নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধু একজন স্মার্ট লিডার ছিলেন। তার ২৩ বছরের গণতান্ত্রিক ও স্বাধীনতা আন্দোলন এবং সাড়ে তিন বছরের রাষ্ট্র পরিচালনার কোনো জায়গায় ভুল নেই। ৫০ থেকে ৫২ বছরে তার মতো স্মার্ট লিডার হননি। বঙ্গবন্ধু ছাড়া ১০৩ বছরে বাংলাদেশ সৃষ্টি করার কোনো নেতা পাইনি।
গতকাল শুক্রবার ঢাকায় মতিঝিলে বিআইডব্লিউটিএ অফিসে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বঙ্গবন্ধুর জন্মদিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. নিজামুল হক এবং বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। বিআইডব্লিউটিএর সদস্য (প্রকৌশল) ড. এ কে এম মতিউর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি
