রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ১৭ মার্চ (শুক্রবার) সকাল ছয়টা থেকে আজ (শনিবার) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩ গ্রাম ৯৭ পুরিয়া হেরোইন, ১৪০৮ পিস ইয়াবা, ২৮১ বোতল ফেন্সিডিল ও ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা রুজু হয়েছে।