বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আস্থা লাইফের আলোচনা সভা

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ০৭:৩১ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে আস্থা লাইফ ইন্স্যুরেন্স।

শুক্রবার (১৭ মার্চ) আস্থা লাইফ ইন্স্যুরেন্সের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. আনোয়ার শফিক, এনডিসি, পিএসসি (অব.)।

এ ছাড়া আস্থা লাইফের অন্যান্য কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠিত আস্থা লাইফ ইনস্যুরেন্স বাংলাদেশে নতুন ধারার বীমা সেবার অঙ্গীকার নিয়ে আস্থার সাথে কাজ করে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত