মিলনের গল্পে নাটক ‘এক রত্তি সত্যি’

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১০:৪১ পিএম

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন আল মনসুর এবং পরিচালনা করেছেন তরুণ পরিচালক কায়সার কাদের সেলিম। নাটকের নাম ‘এক রত্তি সত্যি’। সম্প্রতি নাটকের শ্যুটিং ডাবিং শেষ হয়েছে। আগামী ২৩ মার্চ রাত ৯.৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে। এর কাহিনিতে দেখা যাবে- ধুরন্ধর বসের অধীনে কাজ করা হাসান মূলত আদম পাচারকারী। হাসান তার আসল পরিচয় গোপন করে জেরিনদের ব্লাড ডোনেশন গ্রুপে যুক্ত হয়। সেই সুবাদে হাসান ও জেরিনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। একদিন পুলিশ যখন হাসানদের অফিসে হানা দেয় তখন সে পালিয়ে আত্মগোপন করে। জেরিন অনেক খুঁজেও তাকে পায় না। কিছুদিন পর এসে নানান মিথ্যে তথ্য দেয় হাসান। জেরিন সরল মনে বিশ্বাস করে। নাটকীয়তায় এগিয়ে যায় কাহিনি। নাটকটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শাহাজাহান সম্রাট, আল মনসুর, জিয়াউল হাসান কিসলু, আনন্দ খালেদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত