গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী ব্যবসায়ী রকিব সরকার দুই মামলা মাথায় নিয়ে পবিত্র ওমরাহ পালন শেষে গতকাল রবিবার দেশে ফিরেছেন। সকাল পৌনে ১০টার দিকে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে রকিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাহি। পরে তারা বাসায় চলে যান। রকিব নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
×
