দ্বাদশ ওভারে ৫০ পূর্ণ বাংলাদেশের

আপডেট : ২০ মার্চ ২০২৩, ০৩:১৭ পিএম

শুরুতে দারুণ বোলিং করেছে আয়ারল্যান্ড। টানা দুই ওভারে দেয়নি কোনো রান। তাতে বাংলাদেশি ব্যাটসম্যানরা ছিলেন সাবধানী। মন্থর গতিতে তুলেন রান। যে কারণে দলীয় ৫০ রান পূর্ণ করতেও বেগ পেতে হয়েছে টাইগারদের।

ইনিংসের ১২তম ওভারে ৫০ রান পূর্ণ করে বাংলাদেশ। ম্যাথু হ্যাম্ফ্রিসের বলে দুই রান নিয়ে সেই কোটা পূর্ণ করেন নাজমুল হোসেন শান্ত। ততক্ষণে ৪২ রানে উদ্বোধনী জুটি গড়ে বিদায় নেন তামিম।

১৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬৮ রান তুলেছে বাংলাদেশ। লিটন ২৯ ও শান্ত ১৩ রান করে অপরাজিত আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত