খাতুনগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১২:৪৩ এএম

রমজান সামনে রেখে বাজার মনিটরিং শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গতকাল সোমবার ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসন সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা ও মো. মাসুদ রানার নেতৃত্বে গতকাল খাতুনগঞ্জ পাইকারি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিক্রয় রসিদ সরবরাহ না করার অপরাধে আরএম ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া খেজুর, ছোলা, চিনিসহ রমজানে অধিক চাহিদা সম্পন্ন বিভিন্ন পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করায় তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বিএসটিআই প্রতিনিধিদের দ্বারা ওজন স্কেলের সঠিকতা যাচাই করা হয়। ক্যাব, কৃষি বিপণন কর্মকর্তা, বিএসটিআই, দোকান মালিক সমিতি ও চট্টগ্রাম চেম্বার নেতারা অভিযানে সহায়তা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত