বসুন্ধরা এমডির সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদল

আপডেট : ২২ মার্চ ২০২৩, ০১:৪৭ এএম

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সঙ্গে সাক্ষাৎ করেছে যুক্তরাজ্যের পাঁচজন এমপির নেতৃত্বে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল।

গত রবিবার সন্ধ্যায় প্রতিনিধিদলটি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বাসভবনে যায়। এ সময় তারা বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখায় বসুন্ধরা গ্রুপের ভূয়সী প্রশংসা করেন।

আলোচনায় বসুন্ধরা গ্রুপের সামাজিক উদ্যোগ ও ব্যাবসায়িক পরিমণ্ডলে বিপুল কর্মসংস্থানের জন্য গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের অবদানকেও স্মরণ করে যুক্তরাজ্যের প্রতিনিধিদল।

ব্রিটিশ এমপিদের নিয়ে গঠিত যুক্তরাজ্যের প্রতিনিধিদলে ছিলেন পল ব্রিস্টো, পলেট হ্যামিল্টন, অ্যান্থনি হিগিনবোথাম, জেন ম্যারিয়ন হান্ট, টমাস প্যাট্রিক হান্ট, কাউন্সিলর আলেক্সান্ডার টার্নার ব্রেন্টউডসহ কমনওয়েলথের ক্লিয়ার ইন্স্যুরেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের পরিচালক রডনি ফ্লাওয়ার প্রমুখ।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক যুক্তরাজ্যের সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরে আসায় আন্তরিক শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত