বিএনপি থেকে শওকত মাহমুদ বহিষ্কার

আপডেট : ২২ মার্চ ২০২৩, ০১:৪৯ এএম

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্তে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়। গতকাল মঙ্গলবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গত সোমবার রাতে স্থায়ী কমিটির এই সভা হয়।

এর আগে শওকত মাহমুদকে দুবার শোকজ করেছিল বিএনপি। এবারই প্রথম তাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হলো। ২০১৬ সালের ১৯ মার্চ ষষ্ঠ জাতীয় কাউন্সিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যানের পদ পেয়েছিলেন শওকত মাহমুদ। তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতিও ছিলেন।

এর আগে ৬ এপ্রিল ২০২২ বিএনপির পক্ষ থেকে শওকত মাহমুদকে শোকজ করা হয়েছিল। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে পাঠানো চিঠিতে বলা হয়েছিল, ‘ভাইস  চেয়ারম্যান পদে থেকেও দলীয় সিদ্ধান্তের বাইরে বিভিন্ন ধরনের সভা-সমাবেশ আয়োজন এবং সেগুলোতে তিনি অংশগ্রহণ করেছেন যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না জানিয়ে পাঁচ দিনের মধ্যে ব্যাখ্যা  দেবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত