জাবিতে খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ

আপডেট : ২২ মার্চ ২০২৩, ০১:৫২ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে ৪৯, ৫০ ৫১তম ব্যাচের শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অতিথিদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শেখ মুহাম্মদ মারুফ হাসান। স্বাগত বক্তব্য দেন খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ইমরান হোসাইন আবির। সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হাসান ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজউদ্দিন সিকদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত