ছেলে জন্মের ১১ দিন পর মারা গেলেন দগ্ধ মা

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৫:৩৭ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লার বাসায় বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে সন্তান জন্ম দেওয়া উম্মে কুলসুম (২৫) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যু হয় তার। তার ১১ দিন বয়সী নবজাতক আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ঢামেক হাসপাতালের এনআইসিইউতে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন জানান, ৮ মাসের অন্তঃসত্ত্বা ওই নারীর শ্বাসনালিসহ শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনার পরদিন (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বার্ন ইনস্টিটিউটে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে সন্তান হয় তার। তবে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তিনি মারা গেছেন।

কুলসুমের স্বামী আব্দুল্লাহ আল মাসুদ জানান, তিনি ফতুল্লায় ব্যবসা করেন। ঘটনার সময় তিনি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। আগুনের সংবাদ পেয়ে বাসায় গিয়ে তিনি দেখেন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। আর বাসার ভেতর থেকে কুলসুম ও তাদের বড় ছেলে খালিদকে (৩) উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত