স্বাধীনতার পুরস্কারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। গত বুধবার রাতে গাজীপুর মহানগরীর গাছা থানার ঐতিহাসিক বটতলা এলাকায় এ ম্যুরাল উদ্বোধন করেন শহীদ আহসানউল্লাহ মাস্টারের ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. মাহবুউজ্জামান, গাছা থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন মহি, সাধারণ সম্পাদক আহসান হাবিব আদম আলী, মহানগর আওয়ামী লীগ নেতা মো. শহিদুল্লাহ, গাজীপুর মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু।
