‘রোজা রেখেও সুগার মাপায় বাধা নেই’

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৫:৩৯ এএম

ডায়াবেটিস রোগীদের রোজা রাখতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রোজা রেখেও রক্তের সুগার পরিমাপ করা যাবে বলেও জানিয়েছেন তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) মিলন অডিটোরিয়ামে ‘রমজানে ডায়বেটিস ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে চিকিৎসকরা এ তথ্য জানান। হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের সার্বিক সহযোগিতায় ডিএমসির এন্ডোক্রাইন বিভাগ ও শিক্ষক সমিতি যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

ডিএমসির এন্ডোক্রাইন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরী, ডিএমসির এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. এম সাইফউদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদারসহ শিক্ষক, নার্স ও চিকিৎসক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত