সাধারণ জ্ঞান
১. বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন কে?
উত্তর : মো. সাহাবুদ্দিন চুপ্পু
২. মার্কিন সংবাদমাধ্যম ‘টাইম ম্যাগাজিন-২০২২’-এর বর্ষসেরা ব্যক্তিত্ব কে?
উত্তর : ভলোদিমির জেলেনস্কি
৩. কত তারিখে আর্জেন্টিনা সরকার ঢাকায় দূতাবাস চালু করে?
উত্তর : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩।
৪. আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তর : আলবার্তো ফার্নান্দেজ
৫. প্রথম সৌদি নারী নভোচারী হিসেবে মহাকাশে যাচ্ছেন কে?
উত্তর : রায়ানা বারনাওয়ি।
৬. সামরিক জোট ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৯ সালের ৪ এপ্রিল।
৭. ন্যাটোর বর্তমান সদস্য দেশ কয়টি?
উত্তর : ৩০টি
৮. জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোটের নাম কী?
উত্তর : ওপেক (ঙচঊঈ- ঙৎমধহরুধঃরড়হ ড়ভ ঃযব চবঃৎড়ষবঁস ঊীঢ়ড়ৎঃরহম ঈড়ঁহঃৎরবং)
৯. বর্তমানে গ্রিন হাউজ গ্যাস উদ্্গিরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন
১০. বিদ্যুৎচালিত গাড়ি টেসলার প্রধান নির্বাহীর নাম কী?
উত্তর : ইলন মাস্ক
১১. জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর : ১৯৩টি
১২. জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্রের নাম কী?
উত্তর : দক্ষিণ সুদান
১৩. কমনওয়েলথের সদস্য সংখ্যা কত?
উত্তর : ৫৬টি
১৪. আরব লিগের সদস্য সংখ্যা কত?
উত্তর : ২২টি
১৫. হোলি আর্টিজান ঘটনা অবলম্বনে নির্মিত বলিউড চলচ্চিত্রের নাম কী?
উত্তর : ফারাজ
১৬. বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তর : ডেভিড ম্যালপাস
১৭. আইএমএফের বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের নাম কী?
উত্তর : ক্রিস্টালিনা জর্জিয়েভা
১৮. ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি তুরস্কে যে ভয়াবহ ভূমিকম্প হয় তার মাত্রা কত ছিল?
উত্তর : ৭.৮
১৯. ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী?
উত্তর : সিসমোগ্রাফ
২০. বাংলাদেশের ভূকম্পনীয় অঞ্চল কয়টি?
উত্তর : ৩টি
গ্রন্থনা : নূরে আলম সিদ্দিকী শান্ত
