যমুনায় গোসল করতে নেমে দুজনের মৃত্যু

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১১:৩০ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে খানুরবাড়ি এলাকার যমুনা নদীতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলো উপজেলার কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৫) ও রঞ্জিত পালের ছেলে  লিখন পাল (১১)। সুজয় স্থানীয় গোবিন্দাসী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ও লিখন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পাঁচ-ছয় বন্ধু নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সুজয় স্রোতের টানে ঘূর্ণিপাকে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে লিখনও ডুবে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত