পুলিশ অফিসার্স মেসে ‘মুজিব কর্নার’ উদ্বোধন

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ০৩:২৭ এএম

প্রজন্ম থেকে প্রজন্মে বঙ্গবন্ধুর আদর্শ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পুলিশ অফিসার্স মেসে স্থাপিত হয়েছে ‘মুজিব কর্নার’।

গতকাল রবিবার সকালে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন প্রধান অতিথি হিসেবে মুজিব কর্নার উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘একটা প্রজন্ম বঙ্গবন্ধু কে ছিলেন সেটা ভুলতে বসেছিল। সেই অবস্থা থেকে আমাদের দেশ ও জাতিকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানানোর জন্য আমরা বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা শুরু করেছি। এরই ধারাবাহিকতায় আজকে পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, নবীন অফিসার ও তাদের পরিবার যারা এখানে আসবেন তারা বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করার মাধ্যমে বঙ্গবন্ধুকে জানতে পারবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত