বিজিবির স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ০৩:২৭ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনার সঙ্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে পিলখানায় বিজিবি সদর দপ্তরসহ সারা দেশে বিজিবির সব ইউনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বিজিবি সদর দপ্তরে কর্মরত সব অফিসার, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবির সৈনিক এবং বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে পিলখানায় ‘সীমান্ত গৌরব’-এ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বিজিবির একটি সুসজ্জিত চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। এ ছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্র্তৃক সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত