প্রতিদিন ইফতার করাবে কোকা-কোলা ও বিদ্যানন্দ

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১১:২৯ পিএম

রমজান মাসে একটি বিশেষ ক্যাম্পেইন নিয়ে যৌথভাবে কাজ করছে কোকা-কোলা বাংলাদেশ এবং সমাজকল্যাণবিষয়ক বেসরকারি সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। দান ও কৃতজ্ঞতার চেতনায় রমজান মাস উদযাপনে এক লাখ সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে খাবার শেয়ার করাই এই ক্যাম্পেইনের উদ্দেশ্য। ‘শেয়ার আ মিল টুগেদার’ নামক ক্যাম্পেইনটি প্রথম রমজান থেকে শুরু হয়ে চলবে ২৫ রমজান পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী জুড়ে প্রতিদিন চার হাজার মানুষের সঙ্গে খাবার শেয়ার করা হবে। কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং বলেন, ‘যখন প্রতিনিয়ত আমাদের হাজারো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে, এমন সময় সবাই একত্র হয়ে একে অন্যকে সাহায্য করা খুবই গুরুত্বপূর্ণ।’

চার হাজার মানুষের সঙ্গে খাবার শেয়ার করার পাশাপাশি এই ক্যাম্পেইনের আওতায় মাসজুড়ে পাঁচ দিন বিশেষ ইফতারের আয়োজন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত