প্রতি শুক্রবার রাতে বিমানবন্দর সড়কে যান চলাচল সীমিত

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৯:০১ এএম

আগামী ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত প্রতি শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দর সড়কে গাড়ি চলাচল সীমিত থাকবে।

মঙ্গলবার (২৮ মার্চ) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সড়ক ও জনপথ অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সেতু নির্মাণের কাজ চলছে। এই কাজের প্রয়োজনে বিমানবন্দর সড়ক ব্যবহারের দরকার হবে। এ কারণেই ২৪ জুন পর্যন্ত মোট ১৭ রাত যান চলাচল সীমিত রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে নির্দেশনার বিষয়টি বিবেচনা করে অতিরিক্ত সময় হাতে রেখেই যাত্রীদের চলাচলের জন্য অনুরোধ জানায় সংস্থাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত