আম্পায়ারদের মাঠ পর্যবেক্ষণ শেষে পুরপুরি সরানো হয় কাভার। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠে খেলার সময়। বিকেল সোয়া তিনটায় খেলা শুরুর কথা ছিল। কিন্তু পরক্ষণেই নামে বৃষ্টি।
খেলার সময় নির্ধারণের পর জানানো হয় ওভার কমানো হয়েছে। খেলা হবে ১৯ ওভারে। কিন্তু তারপরই গ্রাউন্ডসম্যানরা তৎপর হয়ে উঠেন। পুনরায় কাভার টানতে দেখা যায় তাদের। তাদের সঙ্গে হাত লাগান দুই কিউরেটর প্রবীন হিঙ্গানিকার ও জাহিদ রেজা বাবু।
এমনিতে খেলা শুরু হওয়ার কথা ছিল বেলা ২টায়। নির্ধারিত সময়ের ইতোমধ্যে পেরিয়ে গেছে ৫৬ মিনিট। তবে আবার যে নেমেছে বৃষ্টি! তাই ফের বিলম্বিত হওয়ার শঙ্কায় তাই ম্যাচ। ১ ঘণ্টা ১৫ মিনিট পর শুরু হবে খেলা।
