আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ২০১৯ সালে শেষবার কোনো লেগ স্পিনারের অভিষেক হয়েছিল। ভারতের বিপক্ষে সেবার খেলতে নেমেছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। চার বছর পর আরও এক লেগ স্পিনারের অভিষেক হচ্ছে টাইগার দলে। তিনি রিশাদ হোসেন। টাইগার অধিনায়ক সাকিব আল হাসান তার মাথায় পরিয়ে দিলেন আন্তর্জাতিক ক্যাপ।
লেগ স্পিনার রিশাদ হোসেনের অভিষেক করাতে জায়গা করে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ফিরেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলামও, মোস্তাফিজুর রহমানের জায়গায় খেলছেন তিনি।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।
রিশাদের অভিষেকের দিনে আজ অভিষেক হচ্ছে আরেক স্পিনারের। তবে সেটা আয়ারল্যান্ড দলে। বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিস আজ প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টির জার্সি গায়ে জড়াচ্ছেন। তিনি নেমেছে গ্রাহাম হিউমের জায়গায়।
আয়ারল্যান্ড একাদশ
মার্ক অ্যাডেয়ার, রস এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রিস, ফিওন হ্যান্ড, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।
