মিনিসোর হেডকোয়ার্টার সম্প্রতি তাদের ‘গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনার্স সামিট ফোরাম’-এ বাংলাদেশকে সেরা দেশ হিসেবে পুরস্কৃত করেছে। মিনিসো তার অন্যান্য ডিজাইনের পণ্য মার্কেটিং মডেল এবং উদ্ভাবনী ফ্র্যাঞ্চাইজি মডেলের কারণে বাংলাদেশে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। রাজধানী ঢাকাসহ বেশ কটি বিভাগে এর দ্রুত প্রবৃদ্ধি হয়েছে। মিনিসোর চেয়ারম্যান মি. ইয়ে গ্লোবাল সামিট ফোরামে বাংলাদেশে সফলতার বিষয়টি গুরুত্বসহ নিয়েছেন। মিনিসো বাংলাদেশের পরিচালক শাহ রাইদ চৌধুরী, চৌধুরী আসিফুজ্জামান ও এম আর খান শাহিনের উপস্থিতিতে মিনিসো গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট ভিনসেন্ট হুয়াং ও এশিয়া-অস্ট্রেলিয়ার হেড অব সেলস সুসান সেন পুরস্কারটি তুলে দেন।
×
