‘করলে জাটকা সংরক্ষণ-বাড়বে ইলিশের উৎপাদন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ থেকে ৭ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল শনিবার পিরোজপুর সদর উপজেলার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩’-এর উদ্বোধন এবং লঞ্চঘাটসংলগ্ন কচা নদীতে নৌ-র্যালি অনুষ্ঠিত হয়। নৌ-র্যালিতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ মেঘনা অংশগ্রহণ করে। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। এ ছাড়া অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে পিরোজপুরের সংসদ সদস্যরা, স্থানীয় জেলা প্রশাসন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, নৌবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
