আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যানের জীবনাবসান

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ০৮:২৬ এএম

দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম এম এনামুল হক মারা গেছেন (ইন্না... রাজিউন)। শনিবার (১ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১১টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৪ বছর।

আমিন মোহাম্মদ গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার (২ এপ্রিল) সকাল ১০টায় গুলশান সোসাইটি মসজিদে (৬৯ নম্বর রোড) তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে লাশ বনানী কবরস্থানে দাফন করা হবে।

এম এম এনামুল হক ১৯৫৮ সালের ১ ডিসেম্বর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত