ঈদ সামনে রেখে ডাক বিভাগের সেবা নগদ লিমিটেড দিচ্ছে দারুণ মেগা অফার। যেখানে মেগা অফার হিসেবে থাকছে একটি বিএমডব্লিউ গাড়ি। এ ছাড়া অন্যান্য পুরস্কার জেতা যাবে প্রতিদিনই। অন্যান্য এই পুরস্কারের মধ্যে মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজ, মোবাইল ও ট্যাব জিতে নেওয়া বিজয়ীরা অত্যন্ত আনন্দের সঙ্গে তা গ্রহণ করেছেন। নগদের প্রধান কার্যালয়ে গতকাল রবিবার এই পুরস্কার বিতরণ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২৩, ২৪ ও ২৫ মার্চের পুরস্কার বিতরণ করা হয়। চিফ কমার্শিয়াল অফিসার সাদাত আদনান আহমেদ, ইনোভেশন অ্যান্ড ইনসাইটস ডিভিশনের ডিরেক্টর মোহাম্মদ সোলাইমান, হেড অব কাস্টমার সার্ভিস কৌশিক সাহা, হেড অব বিটিএল অ্যান্ড ইভেন্টস ইমরান হায়দার ও হেড অব কমিউনিকেশন স্ট্র্যাটেজি মনসুরুল আজিজ এ সময় উপস্থিত ছিলেন।
×
