ডিএমপি এলাকায় শিল্প পুলিশ গঠনের দাবি বিজিএমইএর

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১০:৪৮ পিএম

ঢাকার পোশাক কারখানাগুলোতে সুষ্ঠু-আইনশৃঙ্খলা পরিবেশ বজায় রাখতে এবং কারখানাগুলোতে অব্যাহত উৎপাদন কার্যক্রম নিশ্চিত করতে ডিএমপি এলাকায় শিল্প পুলিশের একটি জোন প্রতিষ্ঠার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছে পোশাক খাতের মালিকদের সংগঠন বিজিএমইএ। বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠককালে এ দাবি জানান।

প্রতিনিধিদলে ছিলেন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি এস এম মান্নান কচি, সহসভাপতি মো. নাসির উদ্দিন এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। এ ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, পিপিএম, শিল্প পুলিশ প্রধান (অতিরিক্ত আইজিপি) মাহবুবুর রহমান, এবং বাংলাদেশ পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। 

বৈঠকে সৈয়দ নজরুল ইসলাম বলেন, শুধুমাত্র পোশাকশিল্পে বর্তমানে প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। পোশাকশিল্পসহ অন্যান্য শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় থাকার কারণে আমাদের এ অর্জন সম্ভব হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত