‘জাটকা রক্ষা অভিযান-২০২৩’ পরিচালনায় তৎপর ভূমিকা পালন করছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল রবিবার জাটকা রক্ষা অভিযানের ৩১তম দিনেও বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুরে মেঘনা নদীতে এবং ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে টহল কার্যক্রম পরিচালনা করছে। মাছ ধরা ট্রলার যাতে জেলেপল্লী থেকে বের হতে না পারে সে দিকে সার্বক্ষণিক নজরদারি রাখছে কোস্ট গার্ড, পাশাপাশি জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করছে কোস্টগার্ড।
এ ছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন, মা ইলিশ রক্ষাসহ উপকূলীয় ও নদী এলাকার মৎস্য অভয়াশ্রমগুলোতে মা মাছ রক্ষায় কোস্ট গার্ডের টহল ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং থাকবে। বিজ্ঞপ্তি
