যানজট কমাতে ঈদ ছুটি ১ দিন বাড়ানোর দাবি

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০২:৪১ এএম

ঈদযাত্রায় অসহনীয় যানজট ও যাত্রী ভোগান্তি কমাতে সরকারি ছুটি একদিন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘জাতীয় নির্বাচনের পূর্ববর্তী বছর হওয়ায় এবারের ঈদে বেশি মানুষ গ্রামের বাড়ি যাবে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মনে করে, এবারের ঈদে ঢাকা থেকে ১ কোটি ২০ লাখের বেশি মানুষ দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করবে। এছাড়াও এক জেলা থেকে অপর জেলায় আরও প্রায় ৫ কোটি মানুষ ঈদে বাড়ি যেতে পারে। এরফলে আগামী ১৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বাড়তি প্রায় ৯০ কোটি ট্রিপ যাত্রীর যাতায়াত হতে পারে। ১৮ এপ্রিল বেতন-বোনাস পাওয়ার পর ১৯ এপ্রিল থেকে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ লাখ হারে মানুষ রাজধানী ছাড়বে। কিন্তু ২০ এপ্রিল অফিস খোলা থাকায় এই লাখো যাত্রীর একটি বড় অংশ আটকে যাচ্ছে। এই কারণেভ ২০ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হলে যাত্রী চাপ কিছুটা কমতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত