সাংবাদিকদের আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয় সংশোধন হবে

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০২:৪২ এএম

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে প্রয়োজনে তা সংশোধনের বিষয়টি বিবেচনা করা হবে। তবে, এ আইন কোনোমতেই বাতিল করা যায় না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। গতকাল রবিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী।

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সরকারের ভাবনার বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘তিন দিন আগের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ভাবনার বিষয়ে নতুন করে বলার কোনো প্রশ্ন ওঠে না। এ বিষয়ে আমি আগেও যা বলেছি, এখনো তা বলছি। এটার কিছু অপব্যবহার হয়েছিল, সেটা স্বীকার করে এটার কী পরিবর্তন আনা যায়, সে জন্য আমরা জাতিসংঘ মানবাধিকার কমিশনের সঙ্গে আলোচনা করেছি। আলোচনা এখনো চলছে। সেখান থেকে একটা কারিগরি নোট এসেছে। সেটা পর্যালোচনা করছি, খুঁটিয়ে দেখছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত