উত্তরা ব্যাংকের ২৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১১:৫১ পিএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত উত্তরা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৪ শতাংশ নগদ এবং ১৪ শতাংশ বোনাস লভ্যাংশ। গতকাল সোমবার ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২২ সাল সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২০ পয়সা, যা আগের বছরে ছিল ৩ টাকা ৪৫ পয়সা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা ২১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৭৯ পয়সা। এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৮ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ এপ্রিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত