মূল্যস্ফীতি বেড়ে ৯.৩৩ শতাংশ

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০৩:১৬ পিএম

বাংলাদেশে মার্চ মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩৩ শতাংশ হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭৮ শতাংশ, মার্চে যা ৫৫ বেসিস পয়েন্ট বেড়েছে।

ভোক্তা মূল্য সূচক (সিপিআই) গত বছরের আগস্টে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ ৯ দশমিক ৫২ শতাংশ হয়েছিল।

বিবিএসের তথ্যে দেখা গেছে, খাদ্য খাতে সাধারণ মূল্যস্ফীতির হার হয়েছে ৯ দশমিক ০৯ শতাংশ, গত মাসে যা ছিল ৮ দশমিক ১৩ শতাংশ।

বিবিএস তার পরিসংখ্যানে বলছে, মাছ, মাংস, সবজি, মসলা ও তামাকজাতীয় পণ্যের দাম কমায় খাদ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে। পাশাপাশি বেড়েছে বাড়িভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দাম কমেছে। খাদ্যবহির্ভূত খাতে মার্চে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৭২ শতাংশ, গত মাসে যা ছিল ৯ দশমিক ৮২ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত