স্ট্যান্ডার্ড ব্যাংকের ইসি চেয়ারম্যান হলেন গুলজার আহমেদ

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম

আপন জুয়েলার্সের স্বত্বাধিকারী গুলজার আহমেদ বেসরকারি খাতের ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংকের নির্বাহী পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৩০ মার্চ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৭৩ তম সভায় তিনি নির্বাচিত হন। এর আগে তিনি ব্যাংকটির পরিচালক ও ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দেশের অন্যতম প্রতিষ্ঠিত ব্যবসায়ী গুলজার আহমেদ সিলেট জেলার গোলাপগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষে তিনি নিজেদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আপন জুয়েলার্স এ নিজেকে সম্পৃক্ত করেন। গুলজার আহমেদ ইউনিক গোল্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিনিয়র সহ-সভাপতি এবং সংগঠনটির ব্যাংক ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্র্স অ্যাসোসিয়েশনের (বিজেএমইএ) ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সহ-সভাপতি এবং গুলশান ডিএনসিসি মার্কেট কমিটির প্রধান উপদেষ্টা। ইতোপূর্বে তিনি বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ এবং বাংলাদেশ জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্র্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত