আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ১৫৫ রানের লিড পেল বাংলাদেশ।
সফরকারীদের প্রথম ইনিংসে করা ২১৪ রানের জবাবে স্বাগতিকরা করেছে ৮০.৩ ওভারে ৩৬৯ রান। ৪.৫৮ গড়ে রান তুলেছে টাইগাররা।
সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। ১৬৬ বলে ১২৬ রানের ইনিংস খেলেছেন এই অভিজ্ঞ ব্যাটার। অধিনায়ক সাকিব আল হাসান খেলেন ৮৭ রানের দারুণ কার্যকর ইনিংস।
এছাড়া মেহেদি হাসান মিরাজ ৫৫ ও লিটন দাস ৪৩ রানের ইনিংস খেলেছেন। আয়ারল্যান্ডের পক্ষে অ্যান্ড্রু ম্যাকব্রাইন পেয়েছেন ৬ উইকেট।
